কর্ণফুলী প্রতিনিধি
পণ্যের প্যাকেটে অগ্রিম তারিখ থাকায় কর্ণফুলীর একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার সৈন্যরটেকস্থ হোসেন ফুড এন্ড কনফেকশনারি নামের ওই প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত অভিযানের নেতৃত্ব দেন। পরে প্রতিষ্ঠানের মালিক জরিমানার টাকা পরিশোধ করে। এছাড়াও আরো ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্ণফুলী ইউএনও মাসুমা জান্নাত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ওই বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির পণ্যের প্যাকেটে অগ্রিম উৎপাদন তারিখ দেখা যায়। এছাড়াও বেকারি অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য উপাদনের কারণেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।