সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা করেছেন উপ-সহকারী কৃষি অফিসার শর্মিলা শারমিন।

আজ ১১ নভেম্বর মঙ্গলবার সর্বাঙ্গভাদুরিয়া, ভবানীপুর দুবলাগাড়ী, পশ্চিম গোপীনাথপুর গ্রামে কৃষক কৃষাণীদেরকে তেল জাতীয় ফসল সরিষার আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক করছেন এই উপ-সহকারী কৃষি অফিসার।

তার সাথে সরেজমিনে কথা হলে তিনি জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল স্যারের নির্দেশে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন গ্রামে কৃষক কৃষাণীদরকে নিয়ে উদ্ধুদ্ধকরণ সভা, উঠান বৈঠক করে যাচ্ছি। রোপা আমন ধান কাটার পর দীর্ঘদিন জমি পতিত থাকে এরপর কৃষক বোরো ধান জমিতে লাগায়। তাই রোপা আমন ধান কাটার পর বোরোধান লাগানোর পূর্বে জমি পতিত না রেখে বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করলে তেলের ঘাটতি পূরণ হবে ও কৃষক লাভবান হবেন। তিনি আরো জানান এবছরে তার ব্লক সরিষা ৩৮ হেঃ সূর্যমুখী ১ হেঃ সয়াবিন ১ হেঃ জমিতে তেল জাতীয় ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে বোঝাচ্ছি।

সরেজমিনে সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের কৃষক মোঃ ফিরোজ মিয়া জানান এসএএও শর্মিলা শারমিন সরিষার আবাদ বাড়াতে আমাদের গ্রামে উঠান বৈঠক করছেন। এভাবে কাজ করলে এলাকায় সরিষার আবাদ আরো বৃদ্ধি পাবে। তিনি আরো জানান আমি এ বছর ১৫ বিঘা জমিতে সরিষা ২ বিঘা জমিতে সূর্যমুখী ও ১ বিঘা জমিতে সয়াবিন আবাদ করবো ঠিক করেছি।

উল্লেখ্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলে তেল ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিগত বছরে গাইবান্ধা জেলায় প্রথম ও রংপুর অঞ্চলে দ্বিতীয় হয়ে সম্মাননা প্রাপ্ত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর