মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আরেক দফা বেড়েছে। আগামী ১০ অক্টোবর রোববার থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ নিয়ে ৪৬ দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল।

জানা গেছে, ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়। এরপর আবারো দ্বিতীয় দফায় ২০১৯ সালের ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট, ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর, ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর, ২৫ দফায় ১২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর, ২৭ দফায় ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এবং ২৮ দফায় ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২৯ দফায় ১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, ৩০ দফায় ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১১ জানুয়ারি, ৩১ দফায় ১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ৩২ দফায় ২৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি, ৩৪ দফায় ১১ মার্চ থেকে ২৫ মার্চ, ৩৫ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল, ৩৬ দফয় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল এবং ৩৭ দফায় গত ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর