বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পুঁজিবাজারে আইপিও’র মার্কেট বাড়ছে; বিনিয়োগে আস্থা বাড়ছে তো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
পুঁজিবাজারে আইপিও’র মার্কেট বাড়ছে; বিনিয়োগে আস্থা বাড়ছে তো – Corporate Sangbad


হেলাল সাজওয়াল: সমাপ্ত বছর ২০২১ এ মোট ১৫টি প্রতিষ্ঠান শেয়ারবাজার থেকে এক হাজার ২৮৩ কোটি ৩৬ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করেছে। আগের বছর আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে রেকর্ড এক হাজার ২৯৬ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করা হয়।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার পরই সরগরম হয়ে ওঠে আইপিও মার্কেট। ২০২০ সালের মাঝামাঝিতে এসে তার নেতৃত্বাধীন কমিশন একের পর এক প্রতিষ্ঠানকে আইপিও অনুমোদন দেয়। ২০২১ সালের পুরো বছর জুড়েই জমজমাট ছিলো আইপিও’র বাজার। এ বছর যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে মার্কেট থেকে টাকা উত্তোলন করেছে তার মধ্যে তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম ৩০ কোটি টাকা ই-জেনারেশন ১৫ কোটি টাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ১৫০ কোটি টাকা এনআরবিসি ব্যাংক ১২০ কোটি টাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা ইনডেক্স অ্যাগ্রো ৫০ কোটি টাকা। এর মধ্যে প্রিমিয়াম ৪১ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি টাকা বারাকা পতেঙ্গা পাওয়ার ২২৫ কোটি টাকা সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক ১০০ কোটি টাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১৬ কোটি টাকা একমি পেস্টিসাইডস ৩০ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে।

অধ্যাপক শিবলী রুবায়্যাত বিএসইসির চেয়ারম্যান পদে আসীন হওয়ার পর থেকে অনেক নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে প্রায় প্রতি মাসে। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে ভালো কোম্পানিগুলোকে আইপিও অনুমোদন দেওয়া উচিত একই সঙ্গে বিএসইসির নজরদারি বাড়াতে হবে যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। তারা ক্ষতিগ্রস্ত হলে শত কোম্পানিকে তালিকাভুক্ত করেও পুঁজিবাজারে গতিশীলতা ধরে রাখা কঠিন হবে। তাছাড়া ইতিমধ্যে অভিযোগ উঠেছে সতন্ত্র পরিচালক নিয়োগে অনিয়ম করেছে আইপিও আবেদনের মাধ্যমে তালিকাভুক্ত হওয়া বেশী সংখ্যক কোম্পানি। সংশ্লিষ্ট মহল মনে করেন এমন পরিস্থিতি বজায় থাকলে ২০১৯ সালের পুনরাবৃত্তি হতে পারে। ২০১৯ সালে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠেছিলো, তৎকালীন খায়রুল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একের পর এক দুর্বল কোম্পানিকে আইপিও অনুমোদন দিয়েছিলো।

পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ কর্পোরেট সংবাদকে বলেন, পুঁজিবাজারকে সমৃদ্ধ করতে চাইলে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোকে পুঁজিবাজারে আনতে হবে এজন্য হয়তো তাদের কোন শর্তও থাকতে পারে। এ ব্যাপারে সরকারকে এগিয়ে এসে ভুমিকা রাখা দরকার। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকারের নিজের উদ্যোগে আলোচনার পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বর্তমানে পুজিবাজারে বিনিয়োগ বেড়েছে, বর্তমান কমিশনের কার্যক্রমের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নজরদারী জোরদার করে উত্তোলিত টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে কু ঋনের পরিমান বেড়েছে; সহজ শর্তে ঋন বিতরনের কারনে এ পরিস্থিতি তৈরী হয়েছে। ব্যাংকগুলোকেই এ ব্যাপারে নতুন করে চিন্তা করে বের করতে হবে এ পরিস্থিতি থেকে উত্তরনের উপায় কি হবে। এতো সংখ্যক কোম্পানি পুঁজিবাজারে আসলে ভালো মন্দ কি প্রভাব পরতে পারে জানতে চাইলে তিনি বলেন, নতুন কোম্পানি আসছে নতুন বিনিয়োগকারী আসছে, গতিশীল হচ্ছে পুঁজিবাজার বিস্তৃত হচ্ছে বাজারের পরিধি। বিনিয়োগকারীদের দায়িত্ব হলো ভালো কোম্পানি যেমন- সম্পদ মূল্য শেয়ার প্রতি আয় শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ইত্যাদি কিছু বিষয় জেনে নিয়ে বিনিয়োগ করতে হবে।

অভিযোগ রয়েছে আইপিওতে আসা কোম্পানিগুলো কর্পোরেট গভর্নেস গাইডলাইন ২০১৮ শতভাগ পালন না করেই তালিকাভুক্তির জন্য আবেদন করছে। পর্যালোচনা করে দেখা গেছে, এ বছর তালিকাভুক্ত কোম্পানির মধ্যে বেশী সংখ্যকের স্বতন্ত্র পরিচালক নিয়েগে অনিয়ম রয়েছে। যে কারনে সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ প্রশ্নের মুখে পড়েছে।

এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক মো. মিজানুর রহমান বলেন, আইপিওতে আসতে হলে কর্পোরেট গভর্নেস কোড ২০১৮ যথাযথ পরিপালন না করে কোম্পানিগুলোর তালিকায় আসা দুঃখ জনক। এর কারন হিসেবে তিনি মনে করেন কমিশনের দুর্বল মনিটরিংদায়ী; যে কারনে অগ্রাহ্য হয়েছে কর্পোরেট গভর্নেস সার্টিফিকেশন। তিনি বলেন, একটি কোম্পানিকে প্রোপার হতে হলে কর্পোরেট সেক্রেটারিয়েটের ভূমিকা আরও জোরদার করতে হবে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনিয়মের বিষয়ে কর্পোরেট গভর্নেস গাইড লাইন নিয়ে কথা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জএর চীফ রেগুলেটরি অফিসার আ. লতিফের সঙ্গে তিনি কর্পোরেট সংবাদকে জানান, আইপিও আবেদন করার সময় স্বতন্ত্র পরিচালক নিয়োগে অনেকের অপূর্ণতা থাকলেও আমরা তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেই তবে চুড়ান্ত তালিকায় আসার আগে অবশ্যই কর্পোরেট গভর্নেস যথাযথ পরিপালন করেই আসতে হবে। তালিকাবদ্ধ হওয়ার পরও যদি কেউ অনিয়ম করে আমরা সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ এর অবগতির জন্য চিঠি দেই; এনফোর্সমেন্ট করার ক্ষমতা বিএসইসির হাতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর