মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

পোরশায় অসহায় পরিবারের পাশে কালের কন্ঠ শুভসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৭৩ সময় দেখুন
পোরশায় অসহায় পরিবারের পাশে কালের কন্ঠ শুভসংঘ

জুল‌ফিকার আলী সম্রাট, স্টাফ রিপোর্টার: নওগাঁ জেলার পোরশা উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে কালের কন্ঠ শুভসংঘ। সকলের মাঝে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়েছে। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনামূলক পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার নিতপুর স্কুল এন্ড ক‌লেজ, সারাইগাছী স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ‌্যক্ষ শাহ্ মন্জুর মো‌রশেদ চৌধুরী বলেন, করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। বসুন্ধরা গ্রুপ সারা দেশের দুই লাখ অসহায় পরিবারকে ত্রাণের আওতায় নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে এটা বসুন্ধরা গ্রুপের শ্রেষ্ঠ উদ্যোগ।

বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম এক‌টি মহৎ উ‌দ্যোগ ব‌লে অ‌ভি‌হিত ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাজমুল হা‌মিদ রেজা।
এ সময় আ‌রো উপস্থিত ছিলেন পোরশা সরকারী ক‌লে‌জের প্রভাষক জুল‌ফিকার আলী সম্রাট, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কন্ঠ’র নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, নওগাঁ- সাপাহার পোরশা নিয়ামতপুর প্রতিনিধি তছলিম উদ্দীন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, নওগাঁ জেলার সহ সভাপতি সাব্বির হোসেন, পোরশা উপ‌জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও নিতপুর ইউ‌নিয়ন আ`মীলী‌গের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হা‌বিব, মওদুদ, সাপাহার প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রদীপ সাহা, অনলাইন উত্তরা ইউনিভার্সিটি শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন রনি, পোরশা ও সাপাহার সাংবা‌দিকবৃন্দ ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর