শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

প্রথম দফায় সাত শতাধিক অ্যাকাউন্ট সচল করল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
প্রথম দফায় সাত শতাধিক অ্যাকাউন্ট সচল করল নগদ


স্থগিত করা নগদ একাউন্ট গুলোকে বিভিন্ন যাচাই-বাছাই ও নিরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে খুলে দিচ্ছে নগদ। প্রথম দফায় সাত শতাধিক নগদ অ্যাকাউন্ট পুনরায় সচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নগদ।

কিছুদিন পূর্বে বিভিন্ন ই-কমার্সের রিপান্ড কার্যক্রমে অনিয়ম এবং সন্দেহজনক লেনদেনের প্রেক্ষিতে সাময়িক সাসপেন্ড হওয়া নগদ অ্যাকাউন্ট গুলো রিঅ্যাক্টিভেট করে দিয়েছে নগদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দফা বাছাই ও নিরীক্ষা শেষে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল হলো। ক্রমান্বয়ে সাসপেন্ড হওয়া বাকি একাউন্টগুলো সচল করা হবে বলে জানিয়েছে নগদ।

এর আগে কয়েকটি ই-কমার্স সাইটের রিফান্ড কার্যক্রম নগদ একাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার পর ওই একাউন্টগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিল ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ , সিরাজগঞ্জ শপ, আলাদিনে প্রদীপ সহ আরও কিছু ইকমার্স এর রিফান্ডের টাকা নগদ একাউন্টের মাধ্যমে ফেরত আসার পর পরই তাদের একাউন্ট স্থগিত করে নগদ। এতে নগদ একাউন্টে প্রয়োজনীয় লেনদেন করতে না পারায় নগদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে গ্রাহকরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর