রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন মানসিক ভারসাম্যহীন নিরপতি কোচ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪০১ সময় দেখুন
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন মানসিক ভারসাম্যহীন নিরপতি কোচ


ইউনাইটেড নিউজ ডেস্ক: মানসিক ভারসাম্যহীন এক নারী নিরপতি কোচ। তার বয়স ৩৮ বছর।  তাকে এক যুগ শিকলবন্দি করে রেখে ছিলেন তার পরিবার। আদিবাসী এ নারীর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামে। তার স্বামী সতেন্দ্র কোচ প্রায় দুই বছর আগে মারা গেছেন।

জানা গেছে, নিরপতি কোচ মানসিক ভারসাম্যহীনতার কারণে কর্মহীন হয়ে পড়া নিরপতি কোচের সংসারে অভাব-অনটন, দুঃখ-দুর্দশা নিত্যসঙ্গী। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন তাদের। স্বামী হারা নিরপতি বৃদ্ধা মা পাতিশ্বরী কোচ বয়সের ভারে নুয়ে পড়েছেন। জমিজমা, সহায়-সম্বল নেই বললেই চলে। শিকলবন্দি মেয়ের মুখে একবেলা দুমুঠো খাবার তুলে দিতে দ্বারে দ্বারে হাত পাতেন তিনি। প্রতিবন্ধীদের কল্যাণে সরকারি ভাতার একটি কার্ড মেয়ের নামে পাওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হন মা।

গত বছরের জুলাই মাসের দিকে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে নিরপতি কোচের অসহায়ত্ব নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তার চিকিৎসার দায়িত্বসহ তাকে ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন। এখন তিনি অনেকটা সুস্থ হয়ে বাড়ি অবস্থান করছেন। ওই সময় তার বসবাসরত গৃহের অবস্থা দেখে প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ পেলে তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার  প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের তত্ত্বাধানে ‘সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠেীর মানুষের জীবনমান উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া ১০টি ঘর থেকে একটি সেমি পাকা নির্মাণ করে দেওয়া হচ্ছে নিরপতি কোচকে। তার নিয়মিত খোঁজ-খবর রাখছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

১১ জুলাই বিকেলে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের পরামর্শে নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ও উপজেলা সহকারী কমিশনার জয়নাল আবেদীন নিরপতি কোচের বাড়িতে গিয়ে ঘর নির্মাণের জন্য স্থান নির্বাচন করেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসি, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর