শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

প্রবাসীর স্ত্রীকে বাগিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
প্রবাসীর স্ত্রীকে বাগিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা – Corporate Sangbad


বরিশাল অফিস : প্রেমের ফাঁদে ফেলে দুই সন্তানের জননীকে বাগিয়ে নেয়ার অভিযোগে পরকীয়া প্রেমিক নোমানসহ ৩ জনের বিরুদ্ধে বরিশালের আদালতে মামলা হয়েছে। ওই নারীর প্রবাসী স্বাম সালাম মুন্সি দেশে ফিরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিরা হলেন, পরকীয়া প্রেমিক নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর বৌ-বাজার এলাকার মৃত সৈয়দ আহমদ চৌধুরীর ছেলে মো. নোমান (৩৫), প্রবাসীর (বাদি) স্ত্রী নাহিদা বেগম (৩৫) ও তাদের সহযোগী রশিদ শিকদারের স্ত্রী সানু বেগম (৫৫)।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার চরমোনাই গ্রামের সালাম মুন্সির সঙ্গে ১৫ বছর আগে নাহিদা বেগমের বিয়ে হয়। তাদের দুই সন্তান (এক ছেলে ও এক মেয়ে) রয়েছে। কর্মসূত্রে ৪ বছর পূর্বে সালাম মুন্সি দেশের বাহিরে যান। এ সুযোগে নোমান তার বসতঘরে অবাদে যাওয়া-আসা শুরু করেন।

বিষয়টি আপত্তিকর মনে করে সালাম মুন্সির মা ও অন্যান্য স্বজনরা নোমানকে বসতঘরে আসতে নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করেন। পরকীয়া প্রেমিক নোমান ও নাহিদা বেগম তাদের ইচ্ছেমতো চলাফেরা করতে থাকেন।

এলাকাবাসী তাদের নিষেধ করলেও কাজে আসেনি। একপর্যায়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এলাকাবাসী। মামলার আসামি সানু বেগম তাদের এই অনৈতিক কাজে সর্বময় সহযোগিতা করেন।

এরপর গত ২০২১ সালের ৩০ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে সানু বেগমের সহায়তায় নাহিদা বেগম স্বামী সালাম মুন্সির অনুপস্থিতিতে বাসার সব মালামাল নগদ টাকাসহ(আনুমানিক মূল্য ৯ লাখ ৬৫ হাজার টাকা) চুরি করে ট্রাকযোগে নোমানের ভাড়া বাসায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নোমান চৌধুরী বলেন, ‘আমি সালাম মুন্সির স্ত্রীকে ফুসলিয়ে বাগিয়ে বিবাহ করিনি। তার স্ত্রী তাকে ডিভোর্স দেয়ার ৩ মাস পরে আইনানুগভাবে আমার সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সালাম মুন্সির বাসার মালামাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘নাহিদা বেগম তার মালামাল নিয়ে বাবার বাড়িতে থাকেন।

আরও পড়ুন:

সিনহা হত্যা : প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় এক জেএমবির যাবজ্জীবন…





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর