শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে, কেন্দ্র এবার ঢাকায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২০০ সময় দেখুন
প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে, কেন্দ্র এবার ঢাকায়


ঢাকা: সারাদেশে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিলে। এপ্রিলের ১, ৮, ১৫, ২২, ২৯ তারিখে এই নিয়োগ পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দিষ্ট তারিখে সকাল ১০টা ও বিকেল ৩টায় ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখগুলোতে আলাদা আলাদা সেট প্রশ্নপত্রে এই পরীক্ষা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তবে এপ্রিলের প্রথম সপ্তাহে রোজা শুরু হওয়ায় ওই মাসের শেষ সপ্তাহে ঈদ উপলক্ষে ঘরমুখি মানুষের চাপ থাকবে। এমন অবস্থায় ২৯ এপ্রিল পরীক্ষা নেওয়া হলে তা পরীক্ষার্থীদের জন্য যাতায়াতে ভোগান্তির কারণ হবে আশঙ্কার কথা প্রকাশ করছেন পরীক্ষার্থীরা। এই কারণে শেষ তারিখে নিয়োগ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও উঠেছে।

এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া অবসরে যাওয়ায় আরও ১০ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।

এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিপরীতে সারাদেশে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। যা দেশের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ আবেদন।

আবেদনকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬১৯ জন রয়েছে। অন্যান্য বিভাগগুলোর মধ্যে রাজশাহী বিভাগের আবেদনকারীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৪৩০টি। এরপর আবেদনের সংখ্যায় রয়েছে খুলনা বিভাগ। এই বিভাগের ১ ৭৮ হাজার ৮০৩ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর