সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

প্রাণিসম্পদ মাঠ সহকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ সময় দেখুন
প্রাণিসম্পদ মাঠ সহকারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ফরিদ আহমেদ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ মাঠ সহকারী নাসিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি ও দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগসূত্রে জানা যায়, ছাগল পিজির ঘর বাবদ সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাৎ,ডেইরি পিজির তালিকা ভুক্ত সদস্যদের নাম বাদ দিয়ে অর্থের বিনিময়ে অন্যকে সদস্য করা ছাড়াও সরকারি ঔষধ বাহিরের ফার্মেসিতে বিক্রি ও নারী কেলেঙ্কার মত গুরুতর অপকর্মের সাথে জরিত এই নাসিম । এমনকি প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটের সুযোগ নিয়ে মাঠ সহকারী হয়েও নিজেকে ভিএস পরিচয়ে পরিচিত করতে বেশি পছন্দ করেন তিনি। পাশাপাশি সিজারের মত জটিল অপরেশনও করে থাকেন সে।
প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, গত বছর সরকারি ভাবে ১২০টি ছাগলের ঘর তৈরির জন্য ৩০ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ২৫ হাজার পাঁচশত টাকা করে। পিজি সদস্যদের ঘর তৈরির পর প্রতিটি ঘরে দেড় হাজার টাকা করে অবশিষ্ট থাকার কথা সদস্যদের জানান মাঠ সহকারী নাসিম।
মোট ১২০টি ঘরের অবশিষ্ট ১ লক্ষ ৮০ হাজার টাকার কথা নাসিম স্বীকার করলেও এখন পর্যন্ত কোন হিসাব না পাওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে পিজি সদস্যদের মধ্যে।এছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে নাসিমের বিরুদ্ধে।গত মাসে নাসিমকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর এলাকায় এক নারী পিজি সদস্যর সাথে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরে গণধোলাই দেই এলাকাবাসী। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়।তবে প্রাণিসম্পদ অফিসের মাঠ সহকারী নাসিমের মুখোমুখি হলে তিনি স্পষ্ট জানান আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে সবগুলোই ভিত্তিহীন যদি কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেই শাস্তি দিবে আমি সেই শাস্তি মেনে নেব।
এবিষয়ে দৌলতপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল্লাহিল কাফি বলেন, এবিষয়ে এখনো পর্যন্ত আমরা কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি যদি অভিযোগ পাই তাহলে সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর