শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রাথমিকে পরের ২ ধাপের নিয়োগ পরীক্ষার তারিখ দিয়েছে মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
প্রাথমিকে পরের ২ ধাপের নিয়োগ পরীক্ষার তারিখ দিয়েছে মন্ত্রণালয়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবারের পরীক্ষা চলবে মোট তিন ধাপে। প্রথম ধাপের পরীক্ষার জন্য আগামী ২২ এপ্রিল তারিখ নির্ধারণ করার কথা জানানো হয়েছে আগেই। তবে পরের দুই ধাপের তারিখ এতদিন জানানো হয়নি।

বুধবার (১৩ এপ্রিল) পরবর্তী দুই ধাপের পরীক্ষার তারিখও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিন সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর নিজ নিজ জেলায় নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। কোন তারিখে কোন জেলা ও উপজেলা পর্যায়ের পরীক্ষা হবে, সেটি প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২ এপ্রিল

মন্ত্রণালয় জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।

আগামী ২২ এপ্রিল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ১৭ এপ্রিল থেকে। ওই দিন থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে Username ও Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এরপর রঙিন প্রিন্ট কপি রাখতে হবে পরীক্ষার্থীদের।

পরীক্ষার হলে প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশনা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে পাওয়া যাবে।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর