শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।

প্রাথমিকে ২৬ হাজার ও কারিগরি-মাদরাসায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৪৯ সময় দেখুন
প্রাথমিকে ২৬ হাজার ও কারিগরি-মাদরাসায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। এই তুলনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ হাজার ৩৭৪ কোটি টাকা বেশি বরাদ্দ পেতে যাচ্ছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ১৫৪ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে বাজেট প্রস্তাব করেছেন তার লিখিত বক্তৃতা থেকে এই তথ্য জানা গেছে। এই অর্থবছরের জন্য তিনি ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ।

প্রথমিক, কারিগরি ও মাদরাসা ছাড়াও এবার বাজেট বেড়েছে মাধ্যমিকেও। জাতীয় বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছে সরকার। গত অর্থবছরে বরাদ্দের পরিমাণ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom