মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

প্রেমঘটিত বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন
প্রেমঘটিত বিরোধের জেরে কিশোরকে পিটিয়ে হত্যা

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধের জেরে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে আব্দুর রহমান ও তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। আব্দুর রহমান খরিয়াপাড়া এলাকার এক কিশোরীকে পছন্দ করে। তবে একই এলাকার রোকন নামের এক কিশোরও খড়িয়াপাড়ার ওই কিশোরীকে পছন্দ করায় দুই কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়।

প্রথমে আহতদের নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা এবং সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ আইনী প্রক্রিয়া অনুসরণ করছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর