বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ফরিদপুর, সাভার, নোয়াখালী ও দিনাজপুরে চালু হলো শাওমির সার্ভিস সেন্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
ফরিদপুর, সাভার, নোয়াখালী ও দিনাজপুরে চালু হলো শাওমির সার্ভিস সেন্টার


নতুন চারটি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। ফরিদপুর, সাভার, নোয়াখালী ও দিনাজপুরে চালু হলো নতুন সার্ভিস সেন্টারগুলো। নতুন চারটিসহ দেশে এখন শাওমির সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩টি।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘সেবা দেওয়ার সেই অংশ হিসেবেই আমাদের নতুন এই চারটি সার্ভিস সেন্টারের সংযোজন। অপেক্ষাকৃত দূরবর্তী এলাকাতে এসব সার্ভিস সেন্টার খোলার মাধ্যমে গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন।’

শাওমির নতুন সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর সদরের জনতার মোড়ের সামসুদ্দিন টাওয়ার, নোয়াখালীর চৌমহনীর করিমপুর রোডে মোরশেদ আলম কমপ্লেক্সে, সাভারের শিমুলতলীর এমকে টাওয়ার এবং দিনাজপুর স্টেশন রোডে গুলশান ট্রেড সেন্টারে অবস্থিত। এসব সেন্টার থেকে গ্রাহকরা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা নিতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর