বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ফস্টারে আটকে থাকা কিউকমের ৫৯ কোটি টাকা ফেরত পাবেন গ্রাহকেরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ সময় দেখুন
ফস্টারে আটকে থাকা কিউকমের ৫৯ কোটি টাকা ফেরত পাবেন গ্রাহকেরা


ই–কমার্স প্রতিষ্ঠান কিউকম এর আটকে থাকা ৩৯০ কোটি টাকা থেকে ৫৯ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বানিজ্জ মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স বিভাগের অতিরিক্ত সচিব সফিকুজ্জামান এ তথ্য জানান। পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে আটকে থাকা এ টাকা ফেরত দেবার বিষয়ে আগামী ১৬ তারিখ রোববারে মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা হবে।

আরও জানা যায়,  ২৮ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকমের গ্রাহকদের আটকে পড়া টাকা ফেরত দেওয়া বিষয়ে জরুরী বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ফস্টার পেমেন্ট গেটওয়ে এবং কিউকম ক্রেতাদের কার কত পাওনা রয়েছে, তার তালিকা তৈরি করা হবে। সে অনুযায়ী দুই প্রতিষ্ঠান একটি আংশিক তালিকা তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তালিকায় ছয় হাজার ৭২১ জন গ্রাহকের তথ্য রয়েছে। এসব গ্রাহক কিউকমে পণ্য অর্ডার করে আগাম ৫৯ কোটি পাঁচ লাখ ১০ হাজার ৩৪৭ টাকা পরিশোধ করেছেন, কিন্তু পণ্য পাননি। টাকা ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে আটকে আছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে কিউকম জানায়, ফস্টার পেমেন্টস তাদের গ্রাহকদের ৪২০ কোটি টাকা আটকে রেখেছে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর