নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামীকাল ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।






