বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছর কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২২ সময় দেখুন
ফেনসিডিল মামলায় বেনাপোলের হাফিজুরের ১০ বছর কারাদণ্ড – Corporate Sangbad


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ফেনসিডিল রাখার দায়ে বেনাপোলের পুটখালী এলাকার মাদক ব্যবসায়ী হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) যশোরের বিশেষ জজ এস. এম. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের পুটখালী ইউনিয়ন গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ নভেম্বর সকালে পুটখালী গ্রামের তালতলা এলাকায় অভিযান চালায় বেনাপোল সীমান্তের বিজিবি সদস্যরা। অভিযানে হাফিজুর রহমান ও তামিম হোসেন মোবারক নামে এক কিশোরকে আটক করা হয়। হাফিজুরের কাছ থেকে ৯০ বোতল এবং তামিমের কাছ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার জাকির হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই মাসুম বিল্লাহ হাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এবং তামিমের বিরুদ্ধে শিশু আইনে দোষীপত্র প্রদান করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। হাফিজুরের উপস্থিতি এ সাজা প্রদান করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom