ভ্রাম্যমাণ প্রতিনিধি:
অদ্য ২২ জুলাই ২০২৫ ইং, ফেনী জেলার বিভিন্ন থানায় লিপিবদ্ধ মোবাইল হারানোর জিডির ভিত্তিতে জেলা সাইবার সেল ও তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোট ৭০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলাম।
পুলিশ সুপার জানান, ফেনী জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা ও সহযোগিতার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাইবার সেলের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।