সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার। Udta Teer Box Office Day 3: Ayushmann Khurrana-Sara Ali Khan Film Beats Expectations With Rs 19.45 Crore | Bollywood News ‘I don’t think we can reveal on live TV’: Shadab Khan on chat with Haris Rauf | Cricket News ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ দীর্ঘ ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু আগাম ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা পুনরুদ্ধারে নজর ডেমোক্র্যাটদের ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায় Udta Teer Box Office Day 2: Ayushmann Khurrana, Sara Ali Khan’s Film Picks Up Pace, Earns Rs 7 Crore | Bollywood News Asian Para Games bronze leaves Suhas Yathiraj hungry for gold amid IAS duties and badminton | Asian Para Games 2026 News

ফের ২ দিনের রিমান্ডে পরীমনি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
ফের ২ দিনের রিমান্ডে পরীমনি – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই আইনের মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের দুই দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন।

এর আগে আদালতে তাদের হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরীমনিকে দুপুর পৌনে দুইটার দিকে আদালতের এজলাসে হাজির করা হয়। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, পরীমনিকে মাদক কে দিলো, এ উৎস না জানলে দেশ থেকে মাদক নির্মুল হবে না। তার বাসায় কারা কারা এসে সেবন করতো তার তথ্য উদ্ধার করা দরকার; এ জন্য পুনরায় তাকে রিমান্ড নেওয়া প্রয়োজন।

অপরদিকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা বলেন, পরীমনি গত চারদিন এক পোশাকে রয়েছে। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এ সময় পরীমনি এজলাসের কাঠগড়ায় কান্নায় ভেঙ্গে পড়েন। তখন তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, পরীমনি ইচ্ছা করে কাপড় পরিবর্তন করেনি, এটা তাঁর রাজনীতি। রাষ্ট্রপক্ষের এ বক্তব্যর পর আদালতে হাসির রোল পড়ে যায়। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে পরীমনি ও তাঁর সহযোগী দীপুর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ম্যানেজার সবুজ আলীকে মাদক মামলায় দুই দিন ও পর্নোগ্রাফির মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। উভয় মামলায় তাদের মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে মাদক মামলায় দুজনকে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত উভয়ের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় উভয়ের সাত দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে চিত্রনায়িকা পরীমনিসহ সবাইকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। গত ৪ আগস্ট পরীমনি ও রাজকে গ্রেপ্তার করে র‍্যাব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর