রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে বাবা নিহত ছেলে আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে বাবা নিহত ছেলে আহত


ইউনাইটেড নিউজ ডেস্ক:: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমস্ খেলাকে কেন্দ্র করে সুজন নামের যুবকের হাতে শহিদুল নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এবং তার ছেলে ইলফাজ ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।

শনিবার (৩১ জুলাই বেলা সারে ১২ ঘটিকার সময় ঈশ্বরচন্দ্রপুররে বড় মসজিদের সামনে এঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের আমজাদের ছেলে সুজন (১৮), আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুলের ছেলে ইলফাজ (১৬) মোবাইল ফোনে অনলাইনে ফ্রি-ফায়ার গেমস্ খেলছিলো। খেলার একপর্যায় জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়। জাকির ও ইলফাজ সম্পর্কে চাচাতো ভাই হওয়ায় এক পর্যায়ে ইলফাজ জাকিরের পক্ষে কথা বলায় সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজকে মারধর করে।

পরে ইলফাজের বাবা শহিদুল (৫৪) প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে। এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাত্ব জখম হয়। আহত শহিদুলকে ও তার ছেলে ইলফাজকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহিদুলকে মৃত্যু ঘোষনা করে।

 

 

 

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর