বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

ফ্লাইট বাতিল তাই বিমানবন্দরের পথ থেকেই ফিরতে হলো কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
ফ্লাইট বাতিল তাই বিমানবন্দরের পথ থেকেই ফিরতে হলো কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের


ফ্লাইট বাতিল তাই বিমানবন্দরের পথ থেকেই ফিরতে হলো কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের

নিউজ ডেস্ক: তাদের মনে স্বস্তি, কারণ তারা আজ দেশে ফিরবেন। সব কিছু গুছিয়ে দুপুর ৩টা নাগাদ যাত্রা করেন কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে খবর এলো বিমানবন্দর থেকে যাত্রীসহ ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। এমন খবরে তোলপাড় আফগানিস্তান জুড়ে। আর নিরাপত্তা সংকটের দেখিয়ে বাতিল হলো ফ্লাইট। শেষ পর্যন্ত ৯ বাংলাদেশির আফগানিস্তান থেকে দেশে ফেরা হলো না। বাংলা ট্রিবিউন

১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। বন্ধ হয়ে যায় দেশটির সঙ্গে আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ। অন্যান্য দেশের নাগরিকদের মতো অনিশ্চয়তায় পড়েন দেশটিতে থাকা বাংলাদেশিরাও। এখন পর্যন্ত দেশটিতে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে।

জাতিসংঘের উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (২৪ আগস্ট) ৯ বাংলাদেশির দেশে ফেরার কথা ছিল। কিন্তু কাবুল বিমানবন্দরের পথে রওনা দিয়েও তাদের ফিরে আসতে হয়।

সেই ফ্লাইটে আসার কথা ছিলো আফগান ওয়্যারলেসের পিবিএক্স ও কন্টাক্ট সেন্টার অপারেশনের প্রধান রাজিব বিন ইসলামের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ব্র্যাকের ৩ জন এবং আফগান ওয়্যারলেসের কাজ করা ৬ জনের আজ ফ্লাইটে দেশের আশার কথা ছিল। আমরা বিমানবন্দরের পথে ছিলাম। হঠাৎ খবর এলো, নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন আমরা জানি না, আবার কবে ফ্লাইট পাবো।

এর আগে তিনি জানিয়েছিলেন, তাদের দেশে ফেরার জন্য ১৬ আগস্টের ফ্লাইটের টিকিট ছিল। কিন্তু একদিন আগেই পরিস্থিতি বদলে যায়। তাই তখনও দেশে ফেরা হয়নি।

এদিকে, কাবুল থেকে যাত্রীসহ নিজেদের কোনও বিমান ছিনতাই হয়নি বলে নিশ্চিত করেছে ইউক্রেন। বিমানটি ঠিকঠাকভাবেই রাজধানী কিয়েভ-এ ফিরে গেছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom