মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

বইমেলায় সেরা ৩ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
বইমেলায় সেরা ৩ প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল বিকাশ


অমর একুশে বইমেলায় বিকাশ পেমেন্টে সর্বোচ্চ বই বিক্রেতা প্রকাশনা সংস্থা তাম্রলিপি, বাতিঘর ও অমরাবতীকে পুরস্কৃত করেছে বিকাশ। বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে তিন ক্যাটাগরিতে সেরা বিক্রেতা হিসেবে এই প্রকাশনাগুলোকে পুরস্কৃত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে প্রথম পুরস্কার হিসেবে আইফোন জিতেছে তাম্রলিপি। আর স্টল ক্যাটাগরিতে বাতিঘর ও অমরাবতী জিতে নিয়েছে স্যামসাংয়ের দুই মডেলের দুটি মোবাইল ফোন।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ এবং অমরাবতীর প্রকাশক এম এ মতিন পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশের হেড অব মার্চেন্ট বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মিলনকান্তি নাথ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর