শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে ।

সোমবার (১৭ জানুয়ারি) বকশীগঞ্জ উপজেলার সরকারি গনগ্রন্থাগার মিলনায়তনে এ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার জামালপুর জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, বকশীগঞ্জ বনিক শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ প্রমূখ।

এ সময় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী জানান, তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার অর্ধেক টাকা প্রতিমাসে হতদরিদ্র শিক্ষার্থী এবং সমাজের দুঃস্থ অসহায়দের মাঝে আজীবন বিতরণ করে যাবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর