শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে ২৬ টি স্টার্টআপ পেল ১০ লাখ টাকা করে অনুদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে ২৬ টি স্টার্টআপ পেল ১০ লাখ টাকা করে অনুদান


বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে ২৬ টি স্টার্টআপকে ১০ লাখ টাকা করে (অফেরতযোগ্য) অনুদান দেওয়া হয়। এর মধ্যে শীর্ষ একটি স্টার্টআপকে ১ লাখ ডলার (অফেরতযোগ্য) অনূদান দেওয়া হয়।

দেশি ও বিদেশি স্টার্টআপদের অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্ভাবন বা উদ্ভাবনী স্টার্টআপ খুজেঁ বের করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে এই আইডিয়া প্রকল্প ‘‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’’ আয়োজন করা হয়। এই আয়োজনের একটি বড় আকর্ষণ ছিল ১৩ পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শো ‘বিগ ২০২১’। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের দিক-নির্দেশনায় ও পরামর্শে ‘বিগ ২০২১’ অনুষ্ঠিত হয়।

‘বিগ ২০২১’ রিয়েলিটি শো থেকে প্রাপ্ত সেরা ২৬ স্টার্টআপগুলো হল টিঙ্কার’স টেকনোলজিস লিমিটেড, বন্টন কানেক্ট, র‍্যাডএসিস্ট, বইঘর, অলওয়েল বিডি লিমিটেড, ল্যান্ডনক লিমিটেড, ইনোভেইস টেকনোলজিস, লাইফস্প্রিং কন্সালটেন্সি লিমিটেড, আইডিয়া থ্রী ডি সলিউশনস, ক্যাপ্টেন আর্থ, ওপেনরিফ্যাক্টরি, আপস্কিল, সাইকিওর অর্গানাইজেশন, প্লাস্টাইল, ব্রেইলি টেক লিমিটেড, ইনক্লুশন এক্স, স্মার্ট হোয়াইট কেইন, ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড, ঘোস্ট কিচেন বাংলাদেশ, অ্যান্টস এরিয়াল সিস্টেমস, আলো, সাইনটিকো ডট কম, খেলবেই বাংলাদেশ, জোবাইক, অনলাইন সহপাঠী, রোবোল্যাব।

এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ের সেরা ১০ টি স্টার্টআপ অর্থাৎ দেশি-বিদেশি নির্বাচিত মোট ৩৬ টি স্টার্টআপের প্রত্যেকেই পাচ্ছে ১০ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে এই বিশেষ আয়োজনের গ্র্যান্ড ফিনালে রাজধানী ঢাকার আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস অডিটরিয়ামে শনিবার, ৩০ অক্টোবর ২০২১ সকালে অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টার জমকালো একটি অ্যাওয়ার্ড বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১” এর এবারের আসর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি এবং সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পরিচালক ও যু্গ্মসচিব মো: আব্দুর রাকিব।

বিগ ২০২১ এর সঙ্গে পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) ও এটুআই এবং একইসাথে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেসিস, বাককো, বিসিএস, ই-ক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ এবং টিএমজিবি। এছাড়া, এই আয়োজনে স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন এবং সহযোগিতায় রয়েছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর