রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২১২ সময় দেখুন
বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে এমপি আব্দুর রহমান বদির আনা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

দুদকের পক্ষে আইনজীবী এডভোকেট মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের সময় আব্দুর রহমান বদি অব্যাহতি চেয়েছেন। কিন্তু সে আবেদন খারিজ করে দেন বিচারিক আদালত। পরে সেই খারিজাদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ তার আইনজীবী আদালতে জানান হাইকোর্টে এ মামলা তারা চালাবেন না। এ জন্য তাদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন এবং বিচারিক আদালতকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন।

৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।

এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্রগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে: প্রধান বিচারপতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর