বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২২১ সময় দেখুন
বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যু করবে। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে কনভার্টিবেল বন্ড। আর্থাৎ বন্ডটির একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-১ এর অতিরিক্ত মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮৯৩ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ৪১০ টাকা। এর মধ্যে ৪১ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
কর্পোরেট সংবাদ/টিডি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর