বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বরগুনায় করোনার টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
বরগুনায় করোনার টিকা সংরক্ষণের ফ্রিজে আগুন


ইউনাইটেড নিউজ ডেস্ক:: বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য ব্যবহৃত দুটি ডিপ ফ্রিজ আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে করোনার কোনো টিকা সংরক্ষণ করা ছিল না।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিভিল সার্জনের কার্যালয়ের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়।

বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খোর্শেদ আলম বলেন, খুব সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী তাঁদের কল দেন। পরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে টিকা সংরক্ষণের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে থাকা দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা ছিল না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর