শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪ Aryna Sabalenka back to her best as World No. 1 storms into US Open third round in just 53 minutes | Tennis News Hanuman Ansh: How did A No-Star ₹2 Crore Film Became A ₹55 Crore Hit? Trade Experts Decode Its BO Run | Bollywood News কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বসন্ত উপলক্ষে ফেব্রুয়ারী মাসব্যাপী নগদে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
বসন্ত উপলক্ষে ফেব্রুয়ারী মাসব্যাপী নগদে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট


এই বসন্তে উৎসবের রঙে রাঙিয়ে তােলার পাশাপাশি গ্রাহকদের আর্থিক সাশ্রয় দিতে বিভিন্ন কেনাকাটায় ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট দিচ্ছে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফুটওয়্যার, অ্যাপারেল, ই-কমার্স, রেস্টুরেন্ট ও হাউসহােল্ড অ্যাক্সেসােরিজ কেনাকাটায় বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’-এর গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

এই অফারের আওতায় হাউসহােল্ড ক্যাটাগরিতে বেস্ট বাই থেকে যেকোনাে পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভােগ করতে পারবেন ১০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক
যা সর্বোচ্চ ৫০ টাকা। এই অফার চলাকালে গ্রাহকেরা অফারের সকল শর্ত পূরণ করে
ক্যাশব্যাকটি উপভােগ করতে পারবেন দুইবার, যা সর্বোচ্চ ১০০ টাকা। ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া এই অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

ই-কমার্স ক্যাটাগরিতে মার্চেন্ট থেকে অনলাইনে কেনাকাটায় প্রতিটি লেনদেনে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ১৪ শতাংশ বা এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। এই অফারটি উপভােগ করতে চাইলে নির্দিষ্ট মার্চেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করে নগদ’ অ্যাকাউন্ট
দিয়ে পেমেন্ট করতে হবে। তবে শুধুমাত্র প্রিয়শপের জন্য ভাউচার কোড “PSNAGAD” ব্যবহার করে এই অফারটি উপভােগ করতে পারবেন। এ ছাড়া নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি ব্যবহার করে সরাসরি মার্চেন্ট পেমেন্ট করলে এই অফারটি প্রযােজ্য হবে না।

এছাড়াও ৫০টি মার্চেন্টের ওয়েবসাইট থেকে যেকোনাে পণ্য কেনাকাটা করে ‘নগদ অ্যাকাউন্ট থেকে এসএসএল (এসএসএল) গেটওয়ে দিয়ে পেমেন্ট করে গ্রাহকেরা একাধিকবার উপভােগ করতে পারবেন সর্বনিন্ম ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এই অফারটি চলবে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। এক্ষেত্রে নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি (*167#) ডায়ালের মাধ্যমে পেমেন্ট করলে এই অফারটি উপভােগ করা যাবে না।

ফ্যাশন প্রােডাক্টস ক্যাটাগরিতে মার্চেন্ট থেকে যেকোনাে পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা দুইবারে সর্বোচ্চ ২০ শতাংশ বা ৫০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। ফুটওয়্যার ক্যাটাগরিতে ওয়াকার থেকে যেকোনাে পণ্য কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। অফারটি উপভােগ করতে চাইলে ‘নগদ’ কিউআর কোডের মাধ্যমে অ্যাপ অথবা ইউএসএসডি (*167#) ডায়াল করে পেমেন্ট করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে চালু হওয়া এই অফার চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

ফ্যাশন প্রােডাক্টস আর্টিসান আউটফিটার্স লিমিটেড, সারা লাইফস্টাইল লিমিটেড, ক্যাটস আই লিমিটেড, বেবি শপ লিমিটেডসহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ডে চলছে ‘নগদ’-এর এই বিশেষ অফার। কেএফসি, পিৎজা হাট, সিক্রেট রেসিপি, বারকোড, ডােমিনােস, ঢাকা মেট্রো ও টোকিও এক্সপ্রেসসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে ‘নগদ’-এ বিল পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ বা ১৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকেরা নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*167#) মাধ্যমে মার্চেন্ট কিউআর ব্যবহার করে পেমেন্ট করলেই এই ক্যাশব্যাক উপভােগ করতে পারবেন। তবে কেএফসি ও ডােমিনােস-এর ক্ষেত্রে মার্চেন্ট ওয়েবসাইট ব্যবহার করে এসএসএল (SSL) গেটওয়ের মাধ্যমে ‘নগদ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করেও ক্যাশব্যাক উপভােগ করতে পারবেন। এই অফারটি ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।

অফারের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময় গ্রাহকের যেকোনাে উৎসব ও আনন্দ ভাগাভাগিতে শামিল হতে চায়। আর সে লক্ষ্যেই এবার বসন্তে নগদ’ ক্যাশব্যাক ও ডিসকাউন্টের মতাে দারুণ সব অফার দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি ‘নগদ’-এর এই বিশেষ অফার গ্রাহকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর