সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশে বিনিয়োগে তুরস্ককে আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
বাংলাদেশে বিনিয়োগে তুরস্ককে আহ্বান


অটো মোবাইল, তৈরি পোশাক, হালকা প্রকৌশল, পাট, প্রক্রিয়াজাত খাবারসহ বিভিন্ন খাতে তুর্কি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর মতিঝিল এফবিসিসিআই কার্যালয়ে দু’দেশের প্রতিনিধি দলের ব্যবসায়িক বৈঠকে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, গার্মেন্টস, ফেব্রিক, ওভেন, মাছ, সবজি ও ফল উৎপাদনে বিশ্বে এগিয়ে। বিদেশি যে কোনো ব্যবসায়ী এসব খাতেও বিনিয়োগ করতে পারেন। দুই দেশের মধ্যে ব্যবসা অনেক পুরনো দিনের। তবে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

এ সময় বৈঠকে তুর্কি বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর চেয়ারম্যান হুলিয়া গেডিক বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে ব্যবসায়িকভাবেও সম্পর্ক অনেক পুরনো। একই মানসিকতা ও সংস্কৃতিমনা হওয়ায় এই সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, ‘সঠিক ও গুণগতমানসম্পন্ন পণ্য বিনিময়ের মাধ্যমে ‍দুই দেশের বাণিজ্য ২ বিলিয়নে উন্নীত করা হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের ১০০টি ইকোনমিক জোন তৈরা করা হচ্ছে। এসব জোনে বিদেশি বিনিয়োগের জন্য অবারিত সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সহায়তা দেওয়া হচ্ছে লোকাল ও বিদেশি বিনিয়োগকারীদের।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর