সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ


ঢাকা: উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, ন্যায়বিচার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং বর্তমান সময়ে সহিংসতা বন্ধের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ডিকাব টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দফতরে সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন, প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে ইইউ।

মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। তিনি যা বলছেন, তা তার ব্যক্তিগত বক্তব্য।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো ইইউ লক্ষ্য করেছে। বাংলাদেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ ক্ষেত্রে ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বর্তমান সময়ে সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা দেখানোর ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। এ সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে বলে তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত সংস্কার কমিশনগুলোর বিভিন্ন প্রস্তাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কমিশনগুলোর অনেক ভালো ধারণা ছিল। সেসব প্রস্তাবের কোনগুলো বাস্তবায়ন করা সম্ভব, তা চিহ্নিত করতে ইইউ বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, নিজেদের দেশেও এ ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত থেকে ভালো প্রস্তাবগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইইউ।

এর আগে বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাইকেল মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

মাইকেল মিলার বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়াতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।

বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, উত্তরণ প্রক্রিয়াটি যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সে জন্য উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মাইকেল মিলার বলেন, দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। চ্যালেঞ্জ থাকলেও এ সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি।

তিনি বলেন, বাংলাদেশে অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্তও সম্পর্কের বিকাশের প্রতি তার আগ্রহের প্রতিফলন। ইইউ বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর