মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দুই পরিচালকের শেয়ার ক্রয় – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল ৮ লাখ ৮৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। অন্যদিকে, কোম্পানির এক পরিচালক তাসনিম বিনতে মোস্তফা ৮ লাখ ৯০ হাজার শেয়ার ক্রয় করেছেন। এরআগে, গত ২৮ জুলাই তিনি উল্লেখিত পরিমাণ ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪৪ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর