মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার হস্তান্তর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটিরি পরিচালক তাসনিম বিনতে মোস্তফা তার কাছে থাকা ৮ লাখ ৮৫ হাজার শেয়ার তার স্বামী রাশিক আলম চৌধুরীর (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) কাছে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করেন এই পরিচালক। গত ৪ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১৯ টাকা যা ২০২৩ সাল হয়েছিল ৪.০৪ টাকা, ২০২২ সালে ছিল ৪ টাকা, ২০২১ সালে ছিল ৩.২৩ টাকা ও ২০২০ সালে ছিল ২.৩২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২৮.৪৫ টাকা যা ২০২৩ সালে ছিল ২৬.১৮ টাকা, ২০২২ সালে ২৩.৮০ ছিল টাকা, ২০২১ সালে ছিল ২১.৮৫ টাকা ও ২০২০ সালে ছিল ২০.১৭ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ, ২০২১ সালে ১৮ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪৪ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬০.১৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫.৩৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৪.৫৪ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩৫.৫ টাকা থেকে ৪৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪২.৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪২.৯ টাকা। ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর