নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আজ (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ৩৪ পয়সা।






