মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বাইক আরোহীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ সময় দেখুন
বাইক আরোহীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার – Corporate Sangbad


নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী আবু সুফিয়ানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামী সাইদ আহমেদ টিটু (৩৩)’কে শরীয়তপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে রাজধানী বংশালের আগামসী লেন এলাকার মো. বাহাউদ্দিনের ছেলে।

এর আগে গত শনিবার (২২ জানুয়ারী) সন্ধায় উক্ত মামলার আরো ৩ আসাসী মো. সবুজ, মো. শাকিল এবং মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার (২৩ জানুয়ারী) ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আবু সুফিয়ান হত্যায় জড়িত বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট এলাকার সিটি প্লাজার কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রাতে তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রামগামী সি.ডি.এম ট্রাভেলস বাসের চালক ও যাত্রীরা।

এ ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বাদি হয়ে ওই বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৩৭) দায়ের করেন।

আরও পড়ুন:

সংগীত শিল্পী সাথীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেনসিডিল মাদক, এটি পরিবহন অবৈধ: আপিল বিভাগ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর