বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

বাকেরগঞ্জে অসহায় পরিবারকে”স্বপ্নকুঞ্জ” উপহার দিলেন ইউএনও রুমানা আফরোজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৬ সময় দেখুন
বাকেরগঞ্জে অসহায় পরিবারকে”স্বপ্নকুঞ্জ” উপহার দিলেন ইউএনও রুমানা আফরোজ

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল:

বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হতদরিদ্র রমেশ চন্দ্র ও তার পরিবারের জন্য স্বপ্নকুঞ্জ গৃহের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

সোমবার (১ ডিসেম্বর) রমেশ চন্দ্রের বাড়িতে এই ঘরের চাবি হস্তান্তর করা হয়। ইউএনও রুমানা আফরোজ পরিবারের হাতে গৃহ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং কম্বল উপহার দেন। নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে।

রমেশ চন্দ্র আবেগমাখা কণ্ঠে বলেন,ইউএনও স্যারের কাছে আমরা চির কৃতজ্ঞ, এই ঘর আমাদের জীবনে নতুন আশা নিয়ে এসেছে,এসময় ইউএনও রুমানা আফরোজ বলেন, “মানবিক বিবেচনায় আমরা দ্রুত এই পরিবারের জন্য ঘর নির্মাণ করেছি। বাকেরগঞ্জের যেকোনো অসহায় মানুষ যদি আমাদের কাছে আসে, আমরা সর্বদা সহযোগিতা করার চেষ্টা করব। উপজেলা প্রশাসন সর্বদা মানুষের পাশে রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, চরাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির হাওলাদার, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুলহাস, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর