বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বাগমারা গোয়ালকান্দি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আলমগীরের মনোনয়ন ফরম জমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
বাগমারা গোয়ালকান্দি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আলমগীরের মনোনয়ন ফরম জমা

লিয়াকত হোসেন, রাজশাহী ব্যুরোঃ আগামী বছরের ৫জানুয়ারী দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর বাগামারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন দুই বারের চেয়ারম্যান আলমগীর সরকার। তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বাগামারা উপজেলার উপজেলা মৎস অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দেন।

আলমগীর সরকার এই ইউনিয়ন পরিষদে এবার দিয়ে তৃতীয় বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন। তিনি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা জব্বার সরকারের ছোট ছেলে ও শহীদ জাহাঙ্গীর আলম সরকারের ছোট ভাই বলে জানা গেছে।
ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, জেলা পরিষদের সদস্য আবু জাফর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক মোল্লা ও আনিছুর রহমান শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, প্রভাষক মকবুল হোসেন মোল্লা, প্রভাষক এবাদুল হক শাহানা, আব্দুর রউফ সরকার রাজু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আর কাফি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুন সহ দলীয় নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর