মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বাবা ও ভাইসহ গ্রেফতার আদিয়ান মার্টের সিইও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
বাবা ও ভাইসহ গ্রেফতার আদিয়ান মার্টের সিইও


ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- (র‍্যাব) ৬।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান বলেন, শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে র‍্যাব-৬ এর (গাংনী) একটি চৌকস দল খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর