নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮২ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ৩.৫২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩০ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.১১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৪.৯৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৩.১৭ টাকা বা ৬৪ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩২.১৪ টাকায়।






