নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের এক কর্পোরেট পরিচালক সাড়ে ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্পোরেট পরিচালক এইচ. আকবারআলী অ্যান্ড কোং লিমিটেড কোম্পানিটির সাড়ে ৭ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবে এই কর্পোরেট পরিচালক।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৬১ কোটি ৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০ টি। এর মধ্যে ৭০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৮৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১৭ নভেম্বর কোম্পানিটির শেয়ারের ওপেনিং প্রাইজ ছিল ৭১ টাকা আর সর্বশেষ দর ছিল ৭২ টাকা ৮০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি






