বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিএসইসির কর্মকর্তাদের রদবদল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ সময় দেখুন
বিএসইসির কর্মকর্তাদের রদবদল – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের কিছু জায়গায় রদবদল করা হয়েছে। নির্বাহী পরিচালক থেকে সহকারী পরিচালক পদে ১৬ জন কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে। গত ২ দিনে এ কর্মকর্তাদের বদলির আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির এসআরএমআইসি ও এমআইএস বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিএমডিপি-৩ প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমানকে এমআইএসের পরিবর্তে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বিএসইসির গবেষণা ও উন্নয়ন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের অতিরিক্ত পরিচালক মুস্তারী জাহানকে গবেষণা ও উন্নয় বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বিএসইসির এসআরএমআইসি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলামকে এমআইএস বিভাগে বদলি করা হয়েছে। এসআরআই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলীকে এসআরএমআইসি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি ও এসআরএমআইসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের অতিরিক্ত পরিচালক হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেনকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ও রেজিস্ট্রেশন (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের অতিরিক্ত পরিচালক উম্মে সালমাকে রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এসআরএমআইসি ও এসফোর্সমেন্ট (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামকে এসআরএমআইসি বিভাগে বদলি করা হয়েছে। ক্যাপিটাল ইস্যু ও সিডিএস বিভাগের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলাকে ক্যাপিটাল ইস্যুর দায়িত্ব দেয়া হয়েছে। প্রশাসন বিভাগের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদকে মিউচুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগের উপপরিচালক মো. আ. সেলিমকে এসআরআই বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও ফাইন্যান্সিয়াল লিটারেসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের উপপরিচালক মো. বনি ইয়ামিন খানকে রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। প্রশাসন ও ফাইন্যান্সিয়াল লিটারেসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের উপপরিচালক জিয়াউর রহমানকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। করপোরেট ফাইন্যান্স ও ক্যাপিটাল ইস্যু (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের উপপরিচালক মওদুদ মোমেনকে করপোরেট ফাইন্যান্সের দায়িত্ব দেয়া হয়েছে। প্রশাসন বিভাগের সহকারী পরিচালক খোন্দকার মো. হাবিবুল্লাহকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন ও ফাইন্যান্সিয়াল লিটারেসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের সহকারী পরিচালক মো. জাকির হোসেনকে প্রশাসন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর