নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার, বিক্রেতা শূণ্য হয়ে পরেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য ক্রেতা থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার।
জানা গেছে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৩০ টাকায়। আজ (২ ফেব্রুয়ারী) কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।
১ ফেব্রুয়ারী ইয়াকিন পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।






