নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই) বুধবার (৯ ফেব্রুয়ারি) লেনদেনের ১৫ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকার স্পর্শ করে হল্টেড হয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬২ লাখ ৬ হাজার ৩২৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।
একই সময়ে বিডি থাই ফুডের স্ক্রিনে ৩৩ লাখ ৭৪ হাজার ৩৩৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।






