নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৩ জুন) লেনদেনের এক সময় বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে : সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং ফরচুন সুজ।
জানা গেছে, গতকাল সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৯.২০ টাকায়। আজ ৩ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৮.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ঢাকা ইন্স্যুরেন্সের বুধবার শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৮.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৬০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
বুধবার গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৫.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
২ জুন রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫০.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
২জুন, বুধবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ জুন হল্টেড হয় ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।