বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৫৬ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বিক্রেতা সংকটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার ও ইউনিট। আজ (০৭ জুন) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে হল্টেড হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

কোম্পানিগুলোর হলো : ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আমান কটন ফাইবার্স, লুব-রেফ, আমান ফিড, ফরচুন সুজ, সালভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং এবং রিংশাইন টেক্সটাইল।

জানা গেছে, রবিবার (৬ জুন) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

৬ জুন লুব-রেফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৪ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

৬ জুন আমান কটন ফাইবার্সের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৯.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।

৬ জুন আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৯.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

রবিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩১.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

রবিবার সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

৬ জুন আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪০.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৩.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৯০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

রবিবার রিংশাইন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ জুন হল্টেড হয়েছে ৮ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ৩ জুন হল্টেড হয় ৫ কোম্পানি- তারা হলো সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং ফরচুন সুজ। ৬ জুন হল্টেড হয় ৮ কোম্পানি। কোম্পানিগুলোর হলো : সিমটেক্স, ফরচুন সুজ, ঢাকা ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, অ্যাডভেন্ট ফার্মা, কপারটেক, ওয়াইম্যাক্স এবং আলিফ ম্যানুফ্যাকচারিং।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom