শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৫০ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১ জুন) বিক্রেতা উধাও হয়ে গেছে ৮ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬৩ হাজার ১৮৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দর ছিল ৫১ টাকা।

এদিকে একই সময়ে রিলায়েন্স ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৪৫ হাজার ৪৪৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭১ টাকা ৩০ পয়সা।

একই সময়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর