বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে টপটেন লুজারের শীর্ষে এনসিসি ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৩৮ সময় দেখুন
বিদায়ী সপ্তাহে টপটেন লুজারের শীর্ষে এনসিসি ব্যাংক – Corporate Sangbad


শেয়ার বাজার


প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৮.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে এনসিসি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি এজন্য সপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে চলে আসে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস এনসিসি শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ২১.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনসিসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর সাউথইস্ট ব্যাংকের ১৬.৭৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৬.৭৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৪.৮৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১৪.৬৯ শতাংশ, এবি ব্যাংকের ১৪.৩৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৩.২৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২.৫০ শতাংশ, জিবিবি পাওয়ারের ১২.০৫ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১.৯৯ শতাংশ কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর