রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দুর্নীতিবাজরা লাভবান: টুকু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দুর্নীতিবাজরা লাভবান: টুকু


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর কুঠারাঘাত। সরকার দূর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই এক নায়ক সরকারের পতন ঘটাতে হবে।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর