বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২০ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ আয় বেড়েছে ৭ কোম্পানির কমেছে ১১টির – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ সময় দেখুন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২০ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ আয় বেড়েছে ৭ কোম্পানির কমেছে ১১টির – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ২৩ কোম্পানির মধ্যে ২০ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৭ কোম্পানির। এগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড, ইউনাটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, ডেসকো লিমিটেড, পদ্মা অয়েল, ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম। একই সময়ে শেয়ারপ্রতি আয় কমেছে ১১টি কোম্পানির, লোকসানে একটি এবং একটির আয় অপরিবর্তিত। এছাড়া ৩টি কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে।
উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে ইউনাটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১১ টাকা ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে আয়ছিল ৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫১ টাকা ০২ পয়সা।
এনার্জিপ্যাক পাওয়ার লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৮ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ০২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫৮ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৭ টাকা ৭২ পয়সা।
বারাকা পাওয়ার লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৮ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৬৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১২ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ০৫ পয়সা।
ডেসকো লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ০৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩২ পয়সা। এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৬৫ টাকা ৭৯ পয়সা।
পদ্মা অয়েল : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৯২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ টাকা ১২ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ টাকা ২০ পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮০ টাকা ০৮ পয়সা।
ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেমস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৭ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৮৫ পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১ টাকা ১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭.৬৯ টাকা।
মেঘনা পেট্রোলিয়াম : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৫১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৮১ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ১২ টাকা ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ টাকা ২৪ পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৫০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭২ টাকা ৬৪ পয়সা।
অপর দিকে যেসব কোম্পানির আয় কমেছে তার মধ্যে শীর্ষে ইস্টার্ণ লুব্র্রিকেন্টস। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে এক টাকা ৭২ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ২ টাকা ৯৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৮০ পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩০ টাকা ৫৮ পয়সা।
তিতাস গ্যাস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৭৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয়
বেড়েছে ১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৭১ টাকা ৩১ পয়সা।
জিবিবি পাওয়ার লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৪৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২২ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৩৭ পয়সা।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৩৯ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪১ টাকা ৩৬ পয়সা।
মবিল যমুনা : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৩ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ৫৬ পয়সা।
সামিট পাওয়ার লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা, গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৫৩ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ০২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৯২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২০ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৯ টাকা ৬৫ পয়সা।
যমুনা অয়েল লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৫ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২১ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে এক টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯০ টাকা ৯২ পয়সা।
খুলনা পাওয়ার : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে ৬৬ পয়সা আয় হয়েছিল। প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৭। ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫১ পয়সা।
পাওয়ারগ্রিড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ২৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৩৩ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৫১ পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩১ টাকা ৮৪ পয়সা।
এসোসিয়েটেড অক্সিজেন : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১০ পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ৯৪ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল এক টাকা ৫ পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৮৮ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর