বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিনিয়োগের আগে জেনে নিন জিপিএইচ ইস্পাত সম্পর্কে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০০ সময় দেখুন
বিনিয়োগের আগে জেনে নিন জিপিএইচ ইস্পাত সম্পর্কে – Corporate Sangbad


জাহাঙ্গীর কবীর: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ এর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা,২০২২ সালে ছিল ৩. ৪২ টাকা, ২০২১ সালে ছিল ৪.১৮ টাকা, ২০২০ সালে ছিল ০.৭৯ টাকা ও ২০১৯ সালে ছিল ২.২৪ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৫৩ টাকা ০৮ পয়সা, ২০২২ সালে ২৮ টাকা ৭৯ পয়সা, ২০২১ সালে ২৯ টাকা ৮৬ পয়সা, ২০২০ সালে ১৭ টাকা ০১ পয়সা ও ২০১৯ সালে ছিল ১৭ টাকা ৫৯ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক , ২০২২ সালে ৫ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ দশমিক ৫০ শতাংশ স্টক , ২০২১ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক , ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক , ২০১৯ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১ হাজার কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১২ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৮৩ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬ টি।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৯.৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮. ১৩ শতাংশ শেয়ার, এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে আছে ৩২ .২৬ শতাংশ।

৩০ ই জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির শট টার্ম লোন ৩ হাজার ২২৯ কোটি ৭১ লাখ ৫০হাজার টাকা এবং লং টার্ম লোন রয়েছে ২২৪ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা । একই সময়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৬৬২ কোটি ৮৪ লাখ টাকা । গত বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৫.০০ টাকা থেকে ৪৪ .৮০ টাকার মধ্যে । গতকাল সমাপনী দর ছিল ২৭.৭০ টাকা । আজকের ওপেনিং ছিল ২৭.৫০ টাকা এবং সর্বশেষ কোম্পানিটির সমাপনী দর ছিল ২৭.০০ টাকা । ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর