বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটি ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের ১২.৫ শতাংশ লভ্যাংশ আজ ১০ জুন বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

২২ মার্চ ২০২১ তারিখে পরিচালনা পর্ষদের সুপারিশ কৃত ১২.৫ শতাংশ ল্যভাংশ ও ৭.৫ শতাংশ বোনাস এজিএম মিটিং এ অনুমোদন পরবর্তী ঘোষণা করা হয়। আগের বছর ৩০ ডিসেম্বর ২০১৯ সালের সমাপ্ত হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস দেয়।

কোম্পানিটির ৩১শে মার্চ ২০২১ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ৫৫ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২১ টাকা ৬২ পয়সা, যা আগের বছর ৩১ মার্চ, ২০২০ তারিখে ছিল ১৯ টাকা ৯৩ পয়সা। এছাড়াও কোম্পানিটির ১ম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ প্রবাহ হয়েছে ১৫ টাকা ৮৫ পয়সা (ঋনাত্মক)।

সূত্র থেকে আরও জানাযায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২০২০-সেপ্টেম্বর’২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে (জানুয়ারি’-সেপ্টেম্বর’২০১৯) শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৬  পয়সা। এদিকে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) ছিল ৫ টাকা ১৭ পয়সা। যা ৩১ ডিসেম্বর ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৪৬ পয়সা। আর ২০২০ সালে সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ২ পয়সা। যা আগের বছর ছিল ২০ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫ শত কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা। আর সঞ্চিত মূলধন ৯ শত ৯৬ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৩৫.৩৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২০.৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১.৪৫ শতাংশ এবং বাকী ৪২.৭২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১২ টাকা ৫ পয়সা মূল্য কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২ টাকা ৫ পয়সা। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ১৪ টাকা ২ পয়সা এবং সর্বনিম্ন ছিল ৯ টাকা ৯ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর